,

 

ডেভিড ইমন-রায়হান-সাজ্জাদ বাহিনীর চেইন কেটে দিতে চাচ্ছি : অতিরিক্ত ডিআইজি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 29 July 2026, 06:31

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) নাজিমুল হক বলেছেন, চট্টগ্রাম মহানগর, জেলা ও বিভাগকে সন্ত্রাস মুক্ত করতে আমাদের পরিকল্পনা রয়েছে। রাউজান, রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি থানা এলাকাতেই সব সন্ত্রাসীর বাড়ি। এই তিন উপজেলার পিছনে পাহাড়ি অঞ্চলে বেশ কিছু সশস্ত্র সংগঠনের আস্তানা রয়েছে। তাদের আশ্রয়-প্রশ্রয় পায় এই ইমন বাহিনী,রায়হান বাহিনী বা সাজ্জাদ বাহিনী। আমরা ওই চেইনটা কেটে দিতে চাচ্ছি। যার জন্য আমাদের একটা প্রি-পুলিশিং প্রস্তুতি চলছে। ওই এলাকায় এপিবিএন’র চারটা ব্যাটালিয়ন ক্যাম্প বসানোর পরিকল্পনা চলছে।

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার পরবর্তী আজ বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে উর্ধতন মহলে প্রস্তাবনা পেশ করা হয়েছে। আশা করি পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যাবে। তাছাড়া রাউজানে ইতোমধ্যে পরীক্ষামূলক চেকপোস্ট চলছে। রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতেও চেকপোস্ট বসানো হবে। চেকপোস্টগুলোতে ফেইস ডিটেক্টর এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

অতিরিক্ত ডিআইজি বলেন, চেকপোস্টগুলোতে এআই প্রযুক্তি যানবাহন ডিটেক্টর সিস্টেম বসানো হবে। এ সিস্টেমে ওয়ান্টেড বা আনওয়ান্টেড ভেহিক্যাল শনাক্ত হবে। আমরা একটা নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা গ্রহণ করেছি।

পূর্বতারা/ইউডি

ভিডিও