,

 

ফিনলে স্কয়ারের পাঁচতলা থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 17 July 2026, 12:37

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় ফিনলে স্কয়ারের পাঁচতলা থেকে নিচে পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা ১০ মিনিটের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আহত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। কীভাবে তিনি পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিও