0
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন মো. হাছান মিয়া। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার(১৬ জুলাই) দায়িত্ব গ্রহণের কথা জানিয়ে হাছান মিয়া বলেন, আমার তো চাকরির মেয়াদ প্রায় শেষ। তবে আমি যে দায়িত্ব পেয়েছি, সর্বোচ্চ চেষ্টা করব সেটা পালন করতে।
হাছান মিয়ার নতুন দায়িত্বের বিষয়ে বিশ্ববিদ্যালয়টির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম গত ৭ জুলাই অব্যাহতি চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে অব্যাহতি দিয়ে হাছান মিয়াকে ওই দায়িত্ব দেওয়া হয়।