,

 

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 12 July 2026, 05:06

নেতাকর্মী ও আলেম সমাজকে পর্যাপ্ত ত্রাণ নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন হেফাজাতে ইসলামের আমীর মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান।

আজ রবিবার (১২ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড়ধসে প্রাণহানি ঘটেছে। নিঃস্ব হয়েছে অগণিত মানুষ। নেতাকর্মীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়াতে আমরা জোর আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে পানিবন্দি মানুষকে উদ্ধার ও ত্রাণ সহায়তার ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানানো হয়।

হেফাজতে নেতৃদ্বয় মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার (ইস্তেগফার) পাশাপাশি তওবা করার আহ্বানও জানান।

বিবৃতিতে হেফাজতের আমীর ও মহাসচিব উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে বাঁচতে আমাদের বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। তওবা করতে হবে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কমে আসবে ইনশাআল্লাহ। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের মানবিকতার পরিচয় দিতে হবে। আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহর রহমতও আসবে।’

পূর্বতারা/ইউডি

ভিডিও