0
বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস ও পরীক্ষা বৃহস্পতিবারও (৯ জুলাই) স্থগিত রাখা হয়েছে।
বুধবার (৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া এবং ক্যাম্পাস ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা ও পরিবহন সংকট অব্যাহত থাকায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষার ওপর আরোপিত স্থগিতাদেশ আগামীকালও বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।