Saturday, 27 June 2026

চট্টগ্রামে শটগান-কার্তুজসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 27 June 2026, 03:55

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীতে দেশিয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন।

গ্রেফতাররা হলেন, নগরের পূর্ব শহীদনগর এলাকার মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং আতুরার ডিপো এলাকার মো. আলমগীর হোসেন সজীব (২০)।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরের আতুরার ডিপো এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।

পরে তাদের দেহ ও হেফাজতে তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি দেশিয় শটগান এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন।

ভিডিও