,

 

হালিশহরে ধর্ষণচেষ্টা : অভিযুক্তকে পুলিশে দিয়েছে জনতা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 7 June 2026, 04:49

চট্টগ্রামের হালিশহরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল (৪৫) নামের এক ব্যক্তিকে গণপিটুনির পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রবিবার (৭ জুন) সকাল ১০টায় নগরের হালিশহর থানার ছোটপুল কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রুবেল হালিশহরে অটোটেম্পো রুটে গাড়ি চালান। ধর্ষণচেষ্টার শিকার শিশুটির বাবাও গাড়িচালক। সেই সূত্রে শিশুটির বাসায় যাওয়া-আসা ছিল রুবেলের। ঘটনার সময় শিশুটির মা কর্মস্থলে ছিলেন।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আমি আর আমার মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলাম। এমন সময় রুবেল আমাকে এসে গাড়ি বের করার জন্য বলে। বৃষ্টি পড়ায় আমি গাড়ি বের করব না বলে তাকে জানাই। পরে সে চলে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। এক সময় পাশ থেকে আমার মেয়ের চিৎকারে আমার ঘুম ভাঙে। সে কান্না করছিল। মেয়ের কাছ থেকে জানতে পারি ঘটনা। আমি সঙ্গে সঙ্গে রুবেলকে খোঁজাখুঁজি শুরু করি কিন্তু পাইনি। পরে স্থানীয় লোকজন রুবেলকে ধরে ফেলে।’

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

পূর্বতারা/ইউডি

ভিডিও