বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চট্টগ্রামে যুবলীগ নেতা টুনটু দাস গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ জুন ২০২৬, ১১:২৭

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকা থেকে যুবলীগ নেতা টুনটু দাস বিজয়কে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৪ জুন) নগরীর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। টুনটু দাস বিজয় আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার সুধীর দাসের ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ আবদুর রহিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, টুনটু দাসের বিরুদ্ধে আকবরশাহ ও কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি তিনি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে নগরীতে মিছিল ও সভা-সমাবেশে অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিডিও