বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

ছয় দফা পূরণে শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ জুন ২০২৬, ০৬:৩০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি নোটিশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২০২৫-২৬ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। 

একইসঙ্গে দাবি আদায়ে হাসপাতাল পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।

তারা অবিলম্বে ওই নোটিশ প্রত্যাহারসহ উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। 

পরে হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় এবং দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শুক্রবার রাত পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শনিবার থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে দেশের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অ্যাকাডেমিক শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন, সাধারণ সম্পাদক জামান মোহাম্মদ নুরশাদ, সহসাধারণ সম্পাদক হয়েছেন মীর মুহাম্মদ ওমাইর, ইন্টার্ন কল্যাণ সম্পাদক নুসাইবা নুরাইন প্রমুখ। এ ছাড়া অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও