চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম,কক্সবাজারসহ দেশের কয়েক এলাকার আকাশে রহস্যময় আলোক রেখা দেখা গেছে।
শুক্রবার সন্ধ্যার পর আকাশে দৃশ্যমান এ আলোক রেখার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আকাশে ছুটে চলা এ আলোক রেখার ছবি ও ভিডিও নিয়ে জনমনে প্রশ্ন ও শঙ্কার সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য অনুযায়ী, এ আলোক রেখা চট্টগ্রামের সীতাকুণ্ড, কক্সবাজার ইনানী, রাঙামাটি, খাগড়াছড়ি, এমনকি পটুয়াখালী, বাগেরহাটসহ দক্ষিণের উপকূলীয় এলাকা থেকেও অনেকে এই মোবাইল ফোনে ধারণ করেছেন।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজে কর্মরত অনেক শ্রমিকও সন্ধ্যার সেই উজ্জ্বল আলো দেখতে পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
নুসরাত সুলতানা নিজের ফেসবুকে ওই ভিডিও দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘সন্ধ্যার পরপরই আকাশে আজ এটা কী ছিল? কেউ বলতে পারবেন?’
সমির মল্লিক লিখেছেন, ‘মহাজাগতিক কিছু? কয়েক মিনিট আগে খাগড়াছড়ির দীঘিনালার আকাশে এটা দেখা গেছে।ধূমকেতুর সাদৃশ্য মনে হলো।’
পূর্বতারা/ইউডি