বুধবার, ১৭ জুন ২০২৬

ছেলেটির ব্যাগে ছিল ৬০ হাজার ইয়াবা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ মে ২০২৬, ০১:৪৬

নগরের বাকলিয়া থানার নতুনবিজ্র এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো.আরিফ উল্লাহ (২৩) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (৬ মে) দুপুর সোয়া ১টার দিকে শহীদ বশরুজ্জামান গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো.আরিফ উল্লাহ, কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার নুরুল কবিরের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বুধবার দুপুরে শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের সামনে পাকা সড়কে দিয়ে ওই তরুণ ব্যাগ ভর্তি করে ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তার ব্যাগ তল্লাশি চালায়।

এ সময় মো.আরিফ উল্লাহর ব্যাগ থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

ভিডিও