রবিবার, ২১ জুন ২০২৬

মিরসরাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

মিরসরাই প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৬, ০৬:০৫

মিরসরাইয়ে অভিযান চালিয়েেএক মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোররাতে মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম জোয়ার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ আসাদুল (৫৫), যৌতুক নিরোধ মামলার আসামি মোঃ আবুল কালাম, প্রতারণা ও আত্মসাৎ মামলার আসামি মোঃ আবু তাহের এবং শ্লীলতাহানি ও হুমকি মামলার আসামি মোঃ জাহিদুল ইসলাম।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বতারা/ইউডি/ আজমল হোসেন

ভিডিও