বুধবার, ১৭ জুন ২০২৬

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২ মে ২০২৬, ০৫:১২

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২ মে) উপজেলার কুমিরা ইউনিয়নের মাজার গেট এলাকার একটি ভাঙারি দোকানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আরমান। তার বাড়ি নোয়াখালী জেলায়। তবে তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের রাজাপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার ওসি মইনুল ইসলাম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের একজন নিহত হয়েছেন। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটতে পারে। যদিও সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও