০
রাঙামাটিতে কন্যা শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান মুন্না (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০১ মে) বিকেলে শহরের পুরানবস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কিশোর রাঙামাটি মহিলা কলেজ এলাকার পেয়ার আহাম্মদের ছেলে।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
অভিযুক্ত কিশোর এবং ভিকটিম উভয়ে চাচাতো ভাই- বোন সম্পর্ক।
এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে চাচাতো ভাইয়ের হাতে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ শিশুটির পরিবারের।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।