শুক্রবার, ১৯ জুন ২০২৬

কক্সবাজারে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ মে ২০২৬, ০৩:২০

কক্সবাজারে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস এবং ডিজিটাল প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে সালাহউদ্দিন আহমেদ (কিশোর) নামের একজনকে আটক করা হয়। তিনি কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকার রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার র‌্যাব-১৫ জানায়, মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর পর্যটন এলাকার সামনে বসে একটি চক্র ডিজিটাল মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পালানোর চেষ্টা করলে সালাহউদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক(আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে যোগাযোগ করত। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী হিসেবে পরিচয় দিয়ে পরীক্ষার আগের রাতে প্রশ্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নিতো। টাকা পাওয়ার পরপরই সে ভুক্তভোগীদের ব্লক করে দেওয়া হতো।

ভিডিও