বুধবার, ১৭ জুন ২০২৬

চবিতে ৪ শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় দু’জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২
গেপ্তার ইমন ও নাঈম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবিরসহ একই বিভাগের চারজনের ওপর অতর্কিত হামলার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা-পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

এর আগে গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলা করেন স্থানীয় কয়েকজন যুবক। এর মধ্যে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুই শিক্ষার্থী। পরে গতকাল রাতেই হাটহাজারী থানায় চাকসুর সহযোগিতায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওসি জাহিদুর রহমান বলেন, ‘ঘটনার পর গতকাল রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় দুই আসামি ইমন ও নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে কোর্টে চালান করে দেওয়া হবে।’

ভিডিও