বুধবার, ১৭ জুন ২০২৬

হালদার পাড়ে জুয়ার আসর, গুঁড়িয়ে দিল পুলিশ

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর তীরে দীর্ঘদিন ধরে চলা একটি অবৈধ জুয়ার আসর গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। অভিযানে আস্তানাটি সম্পূর্ণ ধ্বংস করা হলেও কাউকে আটক করা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, হালদা নদীর তীরবর্তী নাছির মোহাম্মদ ঘাটের পশ্চিম পাশে নির্জন এলাকায় পলিথিন ও বাঁশ দিয়ে অস্থায়ী শেড তৈরি করে একটি প্রভাবশালী চক্র নিয়মিত জুয়ার আসর পরিচালনা করছিল।

দুপুরে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম এবং ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় জুয়াড়িরা পালিয়ে গেলে পুলিশ শেডটিতে আগুন দিয়ে গুঁড়িয়ে দেয়।

ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, হালদা নদীর পাড়ে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম চলতে দেওয়া হবে না। জুয়ার আসরের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছিল এবং চুরি-ছিনতাইয়ের ঘটনাও বাড়ছিল। জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলমান রয়েছে।

ভিডিও