বুধবার, ১৭ জুন ২০২৬

পটিয়ায় সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে কড়াকড়ি

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৪

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সন্ধ্যার পর বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পটিয়া পোস্ট অফিস এলাকা, থানার মোড় এবং পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় চলমান বৈশাখী মেলায় তদারকি করা হয়।

অভিযানকালে সন্ধ্যা ৭টার পর খোলা থাকা শপিংমল, দোকানপাট ও বাজার দ্রুত বন্ধ করার নির্দেশ দেন ইউএনও। পাশাপাশি মেলা কর্তৃপক্ষকেও নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম শেষ করতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, বৈশাখী মেলা গভীর রাত পর্যন্ত চলায় এর আগে স্থানীয় পর্যায়ে সমালোচনার সৃষ্টি হয়েছিল।

ভিডিও