বুধবার, ১৭ জুন ২০২৬

খাগড়াছড়িতে ১৪শ রাউন্ড গোলাবারুদ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৭

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম বৌদ্ধমনি পাড়া কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে ২টি মোটরসাইকেলে ৪ জন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহলদল তাদের থামায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায় তারা। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৪শ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

পানছড়ি ব্যাটালিয়নে (৩ বিজিবি) অধিনায়ক জানান, উদ্ধারকৃত গোলাবারুদ বিওপিতে নেওয়ার সময় প্রায় ১০০ থেকে ১১০ জন সন্ত্রাসী বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। পরে অতিরিক্ত বাহিনী আসলে তারা পালিয়ে যায়।

ভিডিও