বুধবার, ১৭ জুন ২০২৬

জ্বালানি সংকট ঘিরে চট্টগ্রাম বন্দরে কোস্ট গার্ডের কড়া নজরদারি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় চট্টগ্রাম বন্দর ও বহিঃনোঙ্গরে কড়া নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড। বুধবার (৮ এপ্রিল) দুপুর থেকে কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌ পরিবহণ অধিদপ্তর ও বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহিঃনোঙ্গরে লাইটার জাহাজে তেল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুতের তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে অভিযান ও নজরদারি বাড়ানো হয়।

তিনি আরও জানান, জ্বালানি ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজার স্থিতিশীল রাখতে বন্দরে সার্বক্ষণিক নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বন্দরের নির্দেশনা অনুযায়ী, ৭২ ঘণ্টার বেশি কোনো লাইটার বা কোস্টার জাহাজকে নোঙরে থাকতে দেওয়া হচ্ছে না।

ভিডিও