বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে আরও ৪ জনের হাম শনাক্ত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের দেহে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া একই সময়ে আরও ১৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত হওয়া এই ৪ জন এবং ১৬ জন সন্দেহভাজন রোগীর সবাই চট্টগ্রাম নগর এলাকার। এ নিয়ে নগরে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে এবং জেলায় নিশ্চিত রোগীর সংখ্যা ২২ জন।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। ল্যাব পরীক্ষার জন্য নতুন করে আরও ১১টি নমুনা পাঠানো হয়েছে।

ভিডিও