০
চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুদ করা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এ জ্বালানি জব্দ করা হয়।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।