বুধবার, ১৭ জুন ২০২৬

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১১:৪৫

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (১৭ মার্চ) ৯টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের  দুবাইর ১টি অ্যারাইভাল  ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহর ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট, সালাম এয়ারের মাস্কাটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।

বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের  ৪টি অ্যারাইভাল ফ্লাইট ও ৩টি ডিপার্চার ফ্লাইট মঙ্গলবার  সচল ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের  শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইট পুনরায় স্থবির হয়ে পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত  বিমানবন্দরের ২৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

ভিডিও