বুধবার, ১৭ জুন ২০২৬

কক্সবাজার সৈকতে মৃত ডলফিন, কচ্ছপ ও মাছ ভেসে এসেছে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৭

কক্সবাজার সমুদ্রসৈকতে তীরে হঠাৎ করে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি বিশাল আকৃতির মৃত ডলফিন, দুটি কচ্ছপ ও বিভিন্ন প্রজাপতির সামুদ্রিক মাছ।

শনিবার (১৪ মার্চ) লাবনী পয়েন্ট থেকে ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্ট পর্যন্ত উপকূলে এসব মৃত প্রাণী পাওয়া গেছে বলে জানিয়েছেন সী সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র কর্মী জয়নাল আবেদীন ভূট্টো।

তিনি জানান, সকাল ১০টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে প্রায় ৭ ফুট লম্বা মৃত ডলফিনটি ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, এটি দুই থেকে তিন দিন আগে মারা গেছে। এছাড়া সকাল ১১টার দিকে সুগন্ধা পয়েন্টের কাছে দুটি মৃত কচ্ছপও ভেসে আসে।

ভেসে আসা মাছের মধ্যে রিটা, রুপচাঁদা ও সুষমা প্রজাতির মাছ রয়েছে, যার ওজন আনুমানিক ২৫০ গ্রাম থেকে এক কেজির মধ্যে। লাইফগার্ড মোহাম্মদ ওসমান এই ঘটনার ভিডিও ধারণ করেছেন।

সাবেক সচিব ও সমুদ্র গবেষক সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, কক্সবাজার উপকূলে ডলফিন ও কচ্ছপের জন্য বিপজ্জনক বড় মাছ ধরা অঞ্চলের নিকটবর্তী ট্রলার ও যান্ত্রিক নৌযানের কারণে। মাছ ধরার জালে বা ‘গোস্ট নেটে’ আটকা পড়ে অথবা প্রোপেলার আঘাতের কারণে এরা মারা যেতে পারে।

সুপারভাইজার মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, মৃত প্রাণীদের সৈকতের বালিয়াড়িতে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। এছাড়া ভেসে আসা প্রাণীরা দূষণের কারণে মারা যায়নি বলে তিনি জানান।

ভিডিও