বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে ১৫০টি পরিবার ফ্যামিলি কার্ড পাচ্ছে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ১১:০১

বর্তমান সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের জন্য নির্ধারিত ওয়ার্ডগুলোতে প্রাথমিক যাচাই বাছাই শুরু হয়েছে।

চট্টগ্রামে প্রাথমিকভাবে ১৫০ পরিবার ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে। পতেঙ্গার ৪০ নম্বর ওয়ার্ড থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হচ্ছে।

ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম সিটি করপোরেশন সচিব আশরাফুল আমিন জানান, এরই মধ্যে চট্টগ্রামে প্রাথমিক জরিপ শেষ হয়েছে। প্রায় ১৬ হাজার পরিবারের মধ্যে আর্থিকভাবে অস্বচ্ছল দেড়শ পরিবারকে বাছাই করা হয়েছে ফ্যামিলি কার্ডের জন্য।

প্রাথমিকভাবে সারা দেশে ফ্যামিলি কার্ডের জন্য নির্ধারিত ১৪টি ওয়ার্ডের মধ্যে থাকায় খুশি পতেঙ্গার মানুষ।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সব ধরনের প্রভাবের ঊর্ধে উঠেই ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রকৃত হতদরিদ্রদেরকে কার্ড দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ। ক্ষমতায় যাওয়ার পরপরই সে কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।

ভিডিও