বুধবার, ১৭ জুন ২০২৬

পতেঙ্গায় সরকারি হাসপাতালের জমি পরিদর্শন করলেন আমীর খসরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮

নগরীর পতেঙ্গায় সরকারি হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণ করা ১৪ দশমিক ২১ একর জমি হাসপাতালের জন্য নির্ধারণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত সেই জমি পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১১ আসন সাংসদ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পরিদর্শন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন।

তিনি বলেন, পতেঙ্গা অঞ্চলে কোনো বড় হাসপাতাল না থাকায় দীর্ঘদিন ধরে একটি হাসপাতালের দাবি রয়েছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে একটি বড় জেনারেল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে বিশেষায়িত সেবাও থাকবে। পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট ও টেকনোলজিস্টদের জন্য আলাদা ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

এদিন বিকেলে মন্ত্রী বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণ করা জমি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ নগর বিএনপি, পতেঙ্গা থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিডিও