,

 

মিরসরাইয়ে কৃষকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 25 February 2026, 01:24

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমি থেকে ক্ষত-বিক্ষত এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। দৃর্বৃত্তরা ওই কৃষককে হত্যা করে ঠাকুরদীঘি বাজারের উত্তর পাশে কৃষিজমিতে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত কৃষকের নাম চৌধুরী মিয়া (৪০)। তিনি একই গ্রামের আমিনুল হকের ছেলে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কাজী নাজমুল হক বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেননি। ঘটনাটিকে হত্যাকাণ্ড ধরে নিয়ে আমরা তদন্ত করছি।

ভিডিও