বুধবার, ১৭ জুন ২০২৬

শুক্রবার পর্যন্ত কর্ণফুলী টানেলে রাতে ট্রাফিক ডাইভারশন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ২৫ ফেব্রুয়ারি থেকে আগামী শুক্রবার পর্যন্ত কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যান চলাচল করবে। প্রতিদিন রাত ১১ থেকে ৩টা পর্যন্ত রুটিন অনুযায়ী ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যানবাহন চলাচল করবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে।

এসময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয়মুখে যাত্রীদের অপেক্ষা করার প্রয়োজন হতে পারে।

ভিডিও