০
চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক খুঁটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।