,

 

সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলন, রমরমা বাণিজ্য

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : 2 February 2026, 07:37

চট্টগ্রামের বাঁশখালীতে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে দেদারসে বাণিজ্য। এর কারণে নদীর বাঁধ ও বাঁশখালীর উত্তরাঞ্চল পড়ছে ঝুঁকিতে।

সরজমিনে দেখা গেছে, উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তেইচ্ছিপাড়া সংলগ্ন সাঙ্গু নদীতে চলছে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট ৮-১০টি ড্রেজার ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে তারা লাখ লাখ টাকা উপার্জন করছে।

পুকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. ফরিদ জানান, বালু উত্তোলনের বিষয়ে এসিল্যান্ড মহোদয়ও সম্প্রতি অভিযান চালিয়েছেন। কিন্তু প্রশাসন পৌঁছানোর আগেই সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওমর সানী আকন বলেন, সাঙ্গু নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে আগে কয়েকবার অভিযান করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ঠিক না থাকায় প্রশাসন পৌঁছানোর আগেই জড়িতরা পালিয়ে যায়। কোস্ট গার্ডের সহযোগিতায় স্পীড বোট ব্যবহার করে শিগগিরই অভিযান চালানো হবে।

ভিডিও