রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম ওয়ার সেমেট্রিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:১৪

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান (১৯তম) রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম ওয়ার সেমেট্রি পরিদর্শনে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে তিনি নগরীর সার্সন রোডস্থ ওয়ার সেমেট্রি পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি মেয়রের সঙ্গে ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা এবং পরিবেশগত দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, টেকসই ও আধুনিক নগর উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরীর উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও নাগরিক সেবাখাতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

ভিডিও