রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫১

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র‌্যাব সদস্য আব্দুল মোতালেব হত্যা মামলার পলাতক আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগরকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম র‌্যাব-৭ ও র‌্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল।

২৪ জানুয়ারি র‌্যাব-৭ এবং র‌্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার মৃত রহমত আলীর ছেলে আসামি আলীরাজ হাসানকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৭’র সহকারী পুলিশ সুপার এ.আর.এম.মোজাফ্ফর হোসেন জানান, গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র‌্যাবের ৩ সদস্য গুরুতর আহত হন। মোতালেব হোসেন ভূঁইয়া নামে এক কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় দায়েককৃত মামলার এজাহার নামীয় আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগরকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভিডিও