,

 

গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 19 January 2026, 06:23

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। সোমবার তিনি দলের প্রতীক বরাদ্দের চিঠি হাতে পেয়েছেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠিটি জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে পাঠানো হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলম।

উল্লেখ্য, চট্টগ্রাম-৬ আসনে প্রথমে গিয়াস কাদেরকে দলের মনোনয়ন দেওয়া হয়। পরে একই আসনে গোলাম আকবর খোন্দকারকেও দলীয় মনোনয়ন দেওয়া হলে দুজনই মনোনয়ন দাখিল করেন।

এ নিয়ে নেতা-কর্মী ও রাউজানবাসী দ্বিধাদ্বন্দ্বে পড়েন। শেষ পর্যন্ত গিয়াস কাদের চৌধুরীই পেলেন দলের ধানের শীষ প্রতীক— এমনটাই নিশ্চিত করেছেন নেতা-কর্মীরা।

ভিডিও