০
রাজধানীর উত্তরার একটি বাসায় ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ। তিনি জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে একই পরিবারের তিনজন, উত্তরা স্পেশালাইজড হাসপাতালে দুজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।
নিহতরা হলেন— একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। নিহত বাকি তিনজন হলেন—আফসানা, রোদেলা আক্তার (১৪) ও আড়াই বছর বয়সী শিশু রিসান।