বিশ্ব হাতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ পদুয়া বন রেঞ্জের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে পদুয়া বন রেঞ্জ কার্যালয় থেকে অনুষ্ঠিত র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা রিদুয়ানুল রহমান ভুঁইয়া। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য এস.এম ছলিম উদ্দীন খোকন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পদুয়া স্টেশন কর্মকর্তা এ.কে.এম আবু সাঈদ।
সাংবাদিক সাত্তার সিকদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এলিফ্যান্ট রেসপন্স টিম সদস্য মোঃ হোসেন, সাংবাদিক এম.সাইফুল্লাহ চৌধুরী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এনামুল হক, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম জাকরিয়া,, মোঃ জাহেদ ইসলাম, কাইছার হামিদ তুষার ও মোক্তার হোসন, নাজিম উদ্দীন, শিক্ষার্থী জোয়াইরিয়া চৌধুরী আদিবা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বন কেটে ফেলা এবং পাহাড়ে ঘরবাড়ি ও রাস্তঘাট তৈরির ফলে হাতির চলাচলের পথ ও খাবারের জায়গা কমে যাচ্ছে। খাবারের খোঁজে হাতি লোকালয়ে চলে এলে মানুষ ও হাতির মধ্যে সংঘাত তৈরি হয়। এতে উভয় পক্ষের জীবন বিপন্ন হয়। হাতির বন্য আবাসস্থল ও চলাচলের করিডোরগুলো রক্ষা করতে হবে। বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে এবং হাতির খাদ্যের উৎস ফিরিয়ে আনতে গাছ লাগাতে হবে। হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে স্থানীয় মানুষের সচেতন করতে হবে।
পূর্বতারা/ইউডি/এমওয়াই