0
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। সোমবার ( ১০ আগষ্ট) মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মাছ ধরা যাবে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. ফয়েজ আল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে মাছের প্রজনন আশানুরূপ না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে বলে সিন্ধান্ত হয়।
পূর্বতারা/ইউডি/এমইউবি