Friday, 26 June 2026

রোহিঙ্গা ক্যাম্পে তাহসান, আন্তর্জাতিক সহায়তার বাড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 26 June 2026, 02:40

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত তাহসান খান কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। শুক্রবার (২৬ জুন) তিনি রোহিঙ্গা তরুণদের সঙ্গে তাদের আশা-আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তরুণরা দীর্ঘদিনের বাস্তুচ্যুত জীবন, নিরাপত্তা ঝুঁকি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম তাদের আশাবাদী থাকতে সহায়তা করছে বলেও জানান।

তাহসান বলেন, বাস্তুচ্যুত জীবন কাটিয়েও রোহিঙ্গা তরুণরা স্বপ্ন দেখছে এবং নিজেদের গড়ে তুলছে, যা অনুপ্রেরণাদায়ক। তিনি শরণার্থীদের জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য টেকসই আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তাহসান। তিনি বলেন, রোহিঙ্গারা এখনও নিজ দেশে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের পাশে থাকা জরুরি।

ভিডিও