০
চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে মো. রিফাত (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৪ জুন) সকালে নগরীর পাহাড়তলী থানার আব্দুর পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে রিফাতকে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. রিফাত ওই এলাকারই বাসিন্দা।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মো. রুহুল আমিন বলেন, “হত্যাকারীরা রিফাতের পরিচিত। স্থানীয়ভাবে জানা যায় তারা একসাথে চলাফেরা করতেন। সকালে তাকে ডেকে এনে ছুরিকাঘাত করা হয়েছে।
“হত্যাকাণ্ডের ঘটনায় সিসি টিভির ফুটেজ পাওয়া গেছে। কারা এ হামলার সাথে জড়িত সেটাও শনাক্ত করা গেছে।”
জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
পূর্বতারা/ইউডি