বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পতেঙ্গায় দুই বোটে মিললো ৩ টন চোরাই কয়লা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩ জুন ২০২৬, ০৩:৩৫

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৩ টন চোরাই খনিজ কয়লাসহ দুটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যার আনুমানিক বাজারমূল্যে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা।

বুধবার (৩ জুন) কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার ৩ টন খনিজ কয়লা জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের নৌকাও আটক করা হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চোরাকারবারিরা পালিয়ে যায় বলেও জানান তিনি।

জব্দ করা কয়লা ও নৌকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। পাশাপাশি চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

ভিডিও