চট্টগ্রাম নগরের হালিশহর আবাসিক এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টার দিকে হালিশহর পাবলিক স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বৃদ্ধ এলাকার দোকানদার। শিশুটি আইসক্রিম কিনতে দোকানে গেলে লোকজন না থাকায় তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের ফোর্স এবং অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অভিযুক্তকে হেফাজতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, শিশুটিকে ব্যাড টাচ করেছে বলে আমরা জানতে পারি।