বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৭:২৯

চট্টগ্রাম নগরীর ডিসি হিল এলাকায় মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। বুধবার (২০ মে) সকালে মিছিলটি বের করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। মিছিলের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও তার ফেসবুকে মিছিলের ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ৪০ থেকে ৫০ জনের একটি দল নগরের ডিসি হিলের সামনে থেকে একটি মিছিল নিয়ে আসছে। ওই সময় তারা নানা স্লোগান দেন। মিছিলের সামনে একটি ব্যানারও ছিল। মিছিল কিছু দূর যাওয়ার পর সড়কের পাশে পথসভায় বক্তব্যও দেওয়া হয়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, মিছিলের বিষয়টি পুলিশ যাচাই–বাছাই করছে। জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

ভিডিও