০
নগরের টাইগারপাস থেকে জিইসি মোড় এলাকার সভা-সমাবেশের নিষেধাজ্ঞা জারি করা গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে কার্যকর হওয়া ওই গণবিজ্ঞপ্তি একই দিন রাত সাড়ে ৭টায় প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭টা থেকে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা জনস্বার্থে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নগরীতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।