চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারি’-০৬ টাগ থেকে চোরাইভাবে ওটি আজু শাহ নামের অয়েল ট্যাঙ্কারে পাচারকালে প্রায় ৪ লাখ টাকার ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
রোববার (১০ মে) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে গত ৯ মে রাত ১০টায় কোস্টগার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাণ্ডারী-০৬ টাগ থেকে চোরাইভাবে ওটি আজু শাহ নামের অয়েল ট্যাঙ্কারে পাচারকালে প্রায় ৪ লাখ টাকার ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
জব্দ করা জিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে একটি কমিটি গঠন করে এ ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে যথাযথ কার্যক্রম গ্রহণ করবে।
তিনি বলেন, অবৈধভাবে তেল মজুদ/চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।