চট্টগ্রামে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নগরের বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। তবে ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে না এলেও রাতে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।
ভিডিওতে দেখা যায়, প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল মিছিলে অংশ নিয়ে আওয়ামী লীগের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অনেকের মাথায় লাল টুপি দেখা যায়, যা মিছিলটিকে আলাদা করে চিহ্নিত করে।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে আটজনকে আটক করা হয়েছে এবং তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।