শনিবার, ১৩ জুন ২০২৬

চসিকের ‘স্বাধীনতা পদক’ ও ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক-২০২৬ ও সাহিত্য সম্মাননা পদক-২০২৬ প্রদান করা হচ্ছে। এবার স্বাধীনতা স্মারক সম্মাননা জন্য মনোনীত হয়েছেন আট ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান। আর সাহিত্য সম্মাননার জন্য মনোনীত হয়েছেন পাঁচ ব্যক্তি।

শনিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে স্বাধীনতা বইমেলা চট্টগ্রামের সমাপনী অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে।

চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ জানিয়েছেন, স্বাধীনতা স্মারক সম্মাননার জন্য মনোনীতরা হলেন- স্বাধীনতা আন্দোলনে প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মো. একরামুল করিম, শিক্ষায় চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসায় এম এ ফয়েজ ও সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী।

এছাড়া ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় রেড ক্রিসেন্ট, স্বাস্থ্যসেবায় মা ও শিশু হাসপাতাল, সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার পদক পাচ্ছেন।

চলতি বছর সাহিত্য সম্মাননা পদকের জন্য মনোনীতরা হলেন- গীতিকবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে জাহেদ মোতালেব।

পূর্বতারা/ইউডি

ভিডিও