বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৭

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

অভিযানে মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরের পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

ভিডিও