০
চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকার হিজড়াখাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে খালে মরদেহটি উদ্ধার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা। মরদেহের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ওই যুবকের নাম বিদ্যুৎ মিয়া। তাঁর বয়স ২২-৩০ বছরের মধ্যে। আর তার বাড়ি গাইবান্ধায়। তিনি ওই এলাকায় জলাবদ্ধতা প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।