বুধবার, ১৭ জুন ২০২৬

চাক্তাই খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১১:০০

চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ মো. রাকিব (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরের ভেড়া মার্কেট এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থান থেকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

নিহত রাকিবের বাবার নাম মাঈন উদ্দিন। তিনি পেশায় রিকশাচালক। পরিবারসহ তারা ভেড়া মার্কেট এলাকায় থাকেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। পরে রাত সাড়ে নয়টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এর আগে, দুপুরে রাকিব তার কয়েকজন বন্ধুর সঙ্গে খালে গোসল করতে নেমে নিখোঁজ হন।

ভিডিও