বুধবার, ১৭ জুন ২০২৬

নববর্ষ ঘিরে ‍পুলিশ সর্বোচ্চ প্রস্তুত : সিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ০৪:০২

বাংলা নববর্ষ আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মো. শওকত আলী।

আজ ৭ এপ্রিল সকাল সিএমপি হেডকোয়ার্টার সম্মেলন কক্ষে “নিরাপত্তা সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রস্তুতির কথা জানান।

সিএমপি কমিশনার বলেন, “বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।” তিনি সকল সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং নাগরিকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সেবা নিশ্চিতকরণ, সমন্বিত টহল বৃদ্ধি, ভিড় ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার, এবং জরুরি সেবা কার্যক্রম সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি) , উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি)সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও