০
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগের অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানাধীন এলাকা থেকে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসও জব্দ করেছে পুলিশ।
এ নিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটায় দামপাড়া পুলিশ লাইনস সিএমপি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন চলছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ মহোদয় ব্রিফিং করছেন।
পূর্বতারা/ইউডি